×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২১০ বার পঠিত
 মোঃ জয়নাল আবেদিন জয় 
রাজশাহী জেলা প্রতিনিধি 

প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদেরকে শীতবস্ত্র উপহার দিয়েছে  রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার তুলে দেওয়া হয়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটি উপজেলার বিধবা নারীদেরও শীতবস্ত্র উপহার প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল।সংগঠনটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা,  বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।

এদিন মোহনপুরের ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবার এবং বিধবা নারীদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat