×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২২৬ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহন গাড়িতে বাগেরহাট মালিক সমিতির নগ্ন হামলা স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

১০ জানুয়ারি শুক্রবার সকল সাড়ে দশটায় উপজেলার পাচ রাস্তা সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের সামনে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


বাস মালিক সমিতির মালিকরা ও সাধারণ জনগণ জানায় দীর্ঘদিন ধরে শরণখোলা থেকে ফালগুনী, বলেশ্বর, পদ্মা, ইমা, শরণখোলা পরিবহন সহ বেশ কিছু পরিবহন ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের বহন করে চলছে। কিন্তু স্বার্থান্বেষী বাগেরহাট বাস মালিক সমিতির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ঢাকা থেকে শরণখোলা গামী পরিবহন বাগেরহাট টার্মিনালে থামিয়ে দেয় এবং জোর করে পরিবহনের যাত্রীদের মালামাল সহ নামিয়ে দেয় এবং গাড়ি আটকিয়ে দেয়। 

আর এতে বেকায়দায় পড়ে মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি, মোড়লগঞ্জ সদর, পল্লীমঙ্গল ও রায়েন্দার যাত্রীরা। বাগেরহাট বাস মালিক সমিতির উশৃংখল ও সেচ্ছাচারী নেতাকর্মীর বিরুদ্ধে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধন থেকে তারা নির্বিগ্নে গাড়ি চালানো এবং সঠিকভাবে গন্তব্যে পৌঁছার দাবী জানায়। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগেরহাট সেনাক্যাম্প ইনচার্জ এর সহযোগিতা কামনা করেন। 

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শরণখোলা কাউন্টার সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা মাসুম, যুবদলের সদস্য সচিব আল আমিন খান, ছাত্রদলের শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাশার খান ও শরণখেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। 




এ সময় বক্তারা বাগেরহাট মালিক সমিতির নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা সৃষ্টিকারী নেতাকর্মীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। তাছাড়া শরণখোলাও ঢাকা থেকে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে তার সুষ্ঠু ব্যবস্থা সম্পাদনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat