×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২১৭ বার পঠিত

মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পল্লীতে টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে স্বামী ও স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় আহত উপজেলার চিনেডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী ছফুরা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ মতে জানা গেছে, সুদের টাকা সংক্রান্ত বিষয়ের বিরোধ মীমাংসার জন্য গত ৭ জানুয়ারী রাত ৮টার দিকে কোঁড়া গ্রামেের আমজাত হোসেনের বাড়িতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিশ মিমাংসা চলাকালীন সময়ে বিবাদী কোঁড়া গ্রামের রহিম মাঝির ছেলে মিজানুর রহমান মিজান ও একই গ্রামের মৃত ইসতুল্য সরদারের ছেলে মোজাম সরদার একত্রে মিলে বাদী ছফুরা খাতুনের স্বামী ওয়াজেদ আলীকে মারপিট করে। শালিশ মিমাংসা চলাকালীন আকষ্মিক মারপিটের ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ হতবিহ্বল হয়ে পড়ে। সেসময় বাদী ছফুরা তার স্বামী ওয়াজেদ আলীকে মারপিটের থেকে ঠেকাইতে গেলে প্রতিপক্ষরা বাদীকেও মারপিট করে। একপর্যায়ে উপস্থিত ব্যক্তিবর্গ তাদেরকে মারপিটের হাত থেকে রক্ষা করে। পরে বাদীকে স্থানীয়ভাবে ও তার স্বামীকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা করানো হয়। এঘটনা উল্লেখ করে বাদী ছফুরা খাতুন দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat