×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৮৪ বার পঠিত
অনুপ তালুকদার মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি ;
মধ্যনগর উপজেলা উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে  বাংলাদেশের অন্যান্য আধুনিক উপজেলার মতো আধুনিকায়ন করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  
নয় জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় মধ্যনগর বিশেশ্বরি পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  উজ্জল রায় এই কর্মশালার উদ্বোধন করেন।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান- রমা বিজয় সরকার(অবঃ)বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন সময়ের চাহিদার প্রয়োজনে মধ্যনগর উপজেলার উন্নয়ন ও  আধুনিকায়ন করা অত্যন্ত জরুরী। আপনারা দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে সুন্দর প্রাণবন্ত ও একটি আধুনিক মডেল উপজেলার মিশন চূড়ান্ত করবেন এবং আপনারা স্ব স্ব অবস্থান থেকে এই মধ্যনগর উপজেলার সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করবেন, এ প্রত্যাশা করি।
কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat