×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৯৯ বার পঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রশাসন, জাতীয় আদিবাসী পরিষদ এবং  পরিত্রানের সহযোগিতায় আদিবাসী মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  ৯ জানুয়ারি বেলা ১১ টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই শীত বস্ত্র বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন  বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরদার মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, খুলনা জেলা জাতীয়  আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রজেক্ট  অফিসার মোঃ আলাউদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, নারী নেত্রী ফাল্গুনী মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat