×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ২৪৩ বার পঠিত
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে হেল্পিং পেজ অন ই-মনিটরিং ফেসবুক পেজ ও আবাদপুকুর ক্লাস্টারের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আবাদপুকুর ক্লাস্টারের আওতায় ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৩০জন শিক্ষার্থীকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আবু রায়হান। ছাতারদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আমিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। অন্যদের মধ্যে নওগাঁ জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব,রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী,রাণীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান ও জয়ন্ত কুমার সরকার উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতা করেন জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ আবাদপুকুর ক্লাস্টারের শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat