×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ১৯২ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয় 
রাজশাহী জেলা প্রতিনিধি 

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচির আওতায় চরাঞ্চলের শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়তে হবে। শিক্ষার্থীদের নিজেদের পেশাগত উন্নয়নের জন্য পাঠ্যবই পড়তে হবে। পাশাপাশি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।
তিনি আরো বলেন, একমাত্র বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।

এসময় পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat