×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২২৩ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল
স্টাফ রিপোর্টার,শেরপুর
শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ৬ জানুয়ারি সোমবার সকালে শহরের নওহাটা এলাকায় শহর জামায়াতে ইসলামী, ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুল বাতেন।

শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান হাসান ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ জাহিদ আনোয়ার।

শহর জামায়াতের ৯নং ওযার্ড শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুস, আলম বাদশা প্রমুখ।

এদিন স্থানীয় তিনশত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat