×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২৫১ বার পঠিত
একসময় জাতীয় দলের ভবিষ্যৎ তারকা ভাবা হতো মোসাদ্দেক হোসেন সৈকতকে। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে ছিটকে গেলে আর ফেরা হয়নি। চলমান বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও ছিলেন অবিক্রিত ছিলেন। তবে টুর্নামেন্টের মাঝপথে দল পেলেন এই ডান হাতি অলরাউন্ডার।



আসিফ হোসেন ইনজুরিতে পড়ায় মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।


জাতীয় দলের বাইরে থাকলেও খেলার মধ্যেই ছিলেন মোসাদ্দেক। গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া লঙ্কা টি-টেনের চ্যাম্পিয়ন দল বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়াও বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে।


বিপিএলের এবারের আসরে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও নিজেদের প্রথম জয় এখনও তুলে নিতে পারেনি দলটি। টানা তিন হারে বিপিএলের প্রথম পর্ব শেষ করেছে ঢাকা।


পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে ষষ্ঠ স্থানে। আগামীকালে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে খেলতে নামবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই দলটি।


বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat