×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৮৭ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক :ফতুল্লায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকার মনিরুল ইসলাম মনুর বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাটে ওই ঘটনা ঘটে। এ সময় লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) তথ্যটি দৈনিক সোনালী কন্ঠকে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
নিহত গৃহবধূর নাম লামিয়া আক্তার ফিজি (২১)। সে ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে। তার পরিবারের দাবি, লামিয়া আক্তার ফিজিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছেন।
পরিবারের দাবি, করোনার সময়ে লামাপাড়া নয়ামাটি এলাকার মনু মোল্লার ছেলে মুন্না মোল্লার সঙ্গে বোনকে বিয়ে দিই। বিয়ের সময় মুন্না তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে নিজেকে ব্যবসায়ী দাবি করেন। বিয়ের পর লামিয়া জানতে পারে তার স্বামীর আরেক স্ত্রী আছে এবং তিনি বেকার। জেনে যাওয়ার পর থেকে কারণে-অকারণে লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মুন্না। স্বামী যেমন নির্যাতন করতেন, তেমনি তার শাশুড়িও নির্যাতন করতেন। এ নির্যাতনের বিষয়টি স্থানীয় সালিস থেকে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। এর মধ্যেই তাদের সংসারে একটি পুত্র সন্তান হয়, যার বয়স দুই বছর। সালিস করে লামিয়াকে স্বামীর বাড়িতে দিয়ে এলে কয়েকদিন ভালো কাটে। এরপর আবার নির্যাতন শুরু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দাগ ছিল। মান-সম্মান আর সন্তানের কথা চিন্তা করে লামিয়া তার স্বামীকে তালাক না দিয়ে দিনের পর দিন নির্যাতন সহ্য করে। শেষ পর্যন্ত বোনটাকে নির্মমভাবে হত্যা করে সপরিবারে পালিয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামীসহ তার পরিবারের সবাই আত্মগোপন করেছে, তবে তাদের বিয়ের প্লানিং করা থেকে সমস্ত কিছু জরিত থাকা স্বামীর চাচাতো ভাইকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat