×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০১
  • ১৯৯ বার পঠিত
‎মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা:‎
‎ঠাকুরগাঁওয়ে শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে ছিন্নমূল ও এতিম শিশুদের দুয়ারে দুয়ারে ছুটছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা।
‎
‎মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ এলাকার দুটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি।
‎
‎এসময় এসব এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। সেই সাথে জেলা প্রশাসকের নিহত বাবার জন্য দোয়াও করেন এতিম শিশুরা।
‎
‎জানা যায়, তীব্র শীতের পাশাপাশি গত দুই দিন ধরে সুর্যের দেখা নেই ঠাকুরগাঁওয়ে। যার ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে। বইছে হিমেল হাওয়া। এজন্য শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আঁধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটে চলছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
‎
‎বিতরণ কালে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, উত্তরের এই জেলায় শীত অনেক বেশি। আমরা আগে থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গিয়ে দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat