×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২১৯ বার পঠিত
আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ মকবুল হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামী হলেন-উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা পশ্চিম পাড়া বেরাইল্যা বাড়ীর মৃত ফজলু মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে ধরাভাঙ্গা পশ্চিম পাড়া মকবুল হোসেন এর বসত বাড়িতে এসআই মোঃ আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে ১ টি দেশীয় তৈরি এল.জি, ৮ টি কার্তুজ, ১ টি রামদা, ৩ টি চাপাতি, ২ টি ছুরি, ১ টি রেত উদ্ধার করা হয়।


নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat