×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২০০ বার পঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে  আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাসাস আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া মজিবর রহমান মহিলা কলেজের সাবেক ভিপি নেহার সুলতানা তিথি, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা জাসাস’র যুগ্ম আহবায়ক এ্যাড. জামাল পাশা রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, বিএনপি নেতা আবু তালেব দুলাল, মোকলেছার রহমান, আকবর খান, মিজানুর রহমান, যুবদল নেতা শাহ রিয়ন, ছাত্রদল নেতা আহমেদ কাওছার দ্বীপ প্রমূখ। এর আগে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিনটি শুরু হয়। সন্ধ্যায় বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat