×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২০৩ বার পঠিত

ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

ভিডিওতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। 

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধ্বংসস্তূপ থেকে দু'জন-একজন ক্রু এবং একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৭ জন মহিলা।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছেন এখন পর্যন্ত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে । 

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি মুয়ান কাউন্টিতে অবস্থিত, যার অবস্থান সিউল থেকে প্রায় ২৮৮ কিলোমিটার (১৭৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ৩২টি ফায়ার ইঞ্জিনসহ দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৯:০৩ টায় (১২০৩ জিএমটি) জেজু এয়ারের ফ্লাইট নং-২২১৬ (ব্যাংকক থেকে মুয়ান) অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানে মোট ১৭৫ জন যাত্রী (২ থাই নাগরিক সহ) এবং ৬ জন ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বিধ্বস্ত স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat