×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২২৪ বার পঠিত
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: 
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) সিলেটে নিয়ে আসা হবে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে প্রয়াত হারিস চৌধুরীর দেহাবশেষ রোববার সিলেটে নিয়ে আসা হবে। পরে সেখানে জানাজা-দোয়া শেষে কানাইঘাটে নিয়ে তাঁর প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’র আঙিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, বাবার লাশ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রোববার বেলা ২টার দিকে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নিয়ে আসা হবে। সেখানে জানাজা না দোয়া হবে, সেটা হুজুর ঠিক করবেন। পরে লাশ কানাইঘাট উপজেলার সড়কের বাজারের দাদু বাড়িতে নিয়ে আসা হবে।
এর আগে, গত (২০ ডিসেম্বর) হারিছ চৌধুরীর মরদেহ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিনের তত্ত্বাবধানে এই সিদ্ধান্ত হয়। হারিস চৌধুরীর ইচ্ছানুযায়ী শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে দাফন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিস চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তাঁর লাশ সিলেটে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat