×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২০৭ বার পঠিত
মোঃ হাসান শিকদার
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের সাথে মতবিনিময় করেছেন মানিকগঞ্জের নবাগত  পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।
পুলিশ সুপার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের পরিচিত শেষে তাদের বক্তব্য শুনেন এবং তাদের নিকট “কেমন পুলিশ চান” জানতে চাইলে তারা বলেন, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক জনবান্ধব পুলিশ চান।
এসময় পুলিশ সুপার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের সাথে একমত পোষন করে জনবান্ধব পুলিশ হয়ে মানিকগঞ্জ জেলায় কাজ করবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন এবং তিনি  মানিকগঞ্জবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের নিকট সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat