×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২২২ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী প্রতিনিধি 
আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নিবার্চিত হলেন রিপন মুন্সি। মঙ্গলবার ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে উপজেলা শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এ সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন। রিপন মুন্সি আমতলী সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক। 
জানাগেছে, আন্তজার্তিক দুযোর্গ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় আমতলী উপজেলার ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচনের উদ্যোগ নেয়। এ বছর আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নিবার্চিত হন ইউনিট টিম লিডার (সংকেত) মোঃ রিপন মুন্সি। মঙ্গলবার ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন।  এ সময় উপস্থিত ছিলেন সিপিপির চেয়ারম্যান হাসানুল হক। 
আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোঃ রিপন মুন্সি বলেন, দুর্যোগে ভালো ভুমিকা রাখায় সম্মাননা সরুপ আমাকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত করেছেন। 
আমতলী উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতির কর্মসুচীর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, রিপন মুন্সি দুর্যোগে জীবন বাজি রেখে কাজ করেছেন। ফলে তাকে উপজেলা সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত করা হয়েছে। 
আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, টিম লিডার রিপন মুন্সিকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat