×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৩
  • ২০৮ বার পঠিত
মোঃ সুজন মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ অভিযানে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার রাতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। নুরুল আমিন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাসিন্দা বাবুল গাজীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় একটি চক্র অবৈধভাবে আগুনমুখা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এ সময় গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন "মা-বাবার দোয়া" ড্রেজারটি ব্যবহার করে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরে নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন। জানা গেছে, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল, এবং এর বিনিময়ে কমিশন প্রদান করা হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও ড্রেজার মালিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat