×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২০৬ বার পঠিত
ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা ছাত্রশিবির অফিস কার্যালয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

এ শিক্ষাশিবিরে উপজেলা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সেক্রেটারী সাফায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম।

তিনি বলেন, ইসলামে বাইয়াত বা শপথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাইয়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। বাইয়াত মানুষের জীবনকে সুন্দর, জ্ঞানগত পরিপূর্ণতা, মানুষের কল্যাণকামী ও উন্নত আমলের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর কাছ থেকে সাহাবীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে বাইয়াত নিয়েছেন।

ইসলামের হুকুম আহকাম পালনের ব্যাপারে দৃঢ় থাকতে এবং তাকওয়া অর্জন করে মুত্তাকী হতে আমাদের সকলকে বাইয়াত গ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, দেশে সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং কোরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা কায়েমে ইসলামী ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের মজলিসের শুরা অন্যতম সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক ও উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রশিবিরের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat