×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ২১০ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অ-স্বাস্বহ্যকর পরিবেশে( মিনারেল ড্রিংকিং ওয়াটার) পানীয়জলের প্যাকেজিং ও বিশ্বের স্বনামধন্য ব্রান্ড VoLVO কোম্পানির মোড়ক ব্যবহার করে প্রতারণার আশ্রয়ে ব্যাটারিতে ব্যবহৃত পানি উৎপাদন প্যাকেজিং ও বাজারজাত করণের অভিযোগ পাওয়া গেছে। 
এলাকাবাসী অভিযোগে সরেজমিনে ঘুরে দেখা যায়, দূর্গাপুর গ্রামের, হরেন্দ্র সরকারের ছেলে তপন সরকারের মালিকানাধীন রুহী ড্রিংকিং ওয়াটার নামক কারখানায় শিশু শ্রমিক দিয়ে দেদারসে পানি বোতলজাত করা হচ্ছে। এখানে নকল ব্যাটারির পানির কন্টিনের ও বোতলের গায়ে লাগানো হচ্ছে বিশ্ববিখ্যাত ব্রান্ড VOLVO কোম্পানির মোড়ক। 
অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করনের কাজে ব্যাস্ত শ্রমিক,প্রতিবেদককে জানান একই কারখানায় রুহী ড্রিংকিং ওয়াটার ও ব্যাটারিতে ব্যবহৃত VOLVO লগো সম্বলিত লেবেল ছাপিয়ে এনে বোতলের গায়ে লাগিয়ে বাজারজাত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক 
এলাকাবাসী জানান উপজেলার মাধবপুর সদর সহ আশেপাশের বাজার গুলো তে ড্রিংকিং ওয়াটার এবং স্হানীয় গাড়ির ওয়ার্কশপ গুলোতেই VOLVO  ব্র‍্যান্ডের ব্যাটারির পানি সহজে বাজারজাত করা হচ্ছে। এতে স্হানীয় অসাধু ব্যবসায়ীরা সাময়িক লাভবান হলেও প্রকৃতপক্ষে গাড়ির মালিকগন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে বিশ্বের অন্যতম ব্র‍্যান্ড volvo কোম্পানি সুনাম ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 
তাছাড়া নিম্নমানের পানি পান করার ফলে এলাকায় রোগজীবাণু ছড়িয়ে পড়ে স্বাস্থ্য হানীর আশংকা রয়েছে।
জানতে চাইলে রুহী ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির মালিক তপন সরকার জানান তিনি ম্যানেজ করেই এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। 
বিষয়ে কথা হয় হবিগঞ্জ জেলা পরিবেশ আন্দোলনের নেতা,সোহেল রানার সাথে, তিনি বলেন, দেশে প্রচলিত আইনানুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ, তাছাড়া অস্বাস্থ্যকর  পরিবেশে পানীয় জল বাজারজাত করনের ফলে স্বাস্থ্য খাত ঝুকিপূর্ণ হয়ে পড়ে।

অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটি আই এর অনুমোদনহীন এ ড্রিংকিং ওয়াটার ব্যবহার কতটুকু স্বাস্থ্য সম্মত এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা:মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে 
পানীয়জল মোড়কজাত করনের ফলে বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়াবে,তাছাড়া পানিতে আর্সেনিকের উপস্থিতি থাকলে বড় ধরনের যে কোন রোগ ছড়াতে পারে। 
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন,এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat