×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ২০৬ বার পঠিত
 আবু হাসান আপন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় শতাধিক মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী আরফান ইসলাম আনোয়ার। গত ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে৷ এই ঘটনায় আরফান ইসলাম আনোয়ার বাদী হয়ে মোহাম্মদ আবুসামাসহ ১৩ জনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



জানাযায়, আরফান ইসলাম আনোয়ার এর পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী আবু সামার সাথে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে গত ১৫ ডিসেম্বর সকালে আবু সামা ও তার পরিবারের লোকজন আরফান ইসলাম আনোয়ার এর বাগানের কাছ গুলো কেটে ফেলে। এসময় বাঁধা দিতে গেলে আরফান এর পরিবারের লোকদের উপর হামলা করে তারা।



প্রত্যক্ষদর্শী বজলুর রহমান জানান, এই যায়গা টি মৃত হাসিম মিয়ার দখলে ছিল, তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে দখল করে আসছে। গত রবিবার সকালে শুনছি আবু সামাসহ তার লোকজন গাছ গুলো কেটে ফেলেছে।



আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল আওয়াল বলেন, রবিবার সকালে আমি আমার জমিতে কাজ করতে ছিলাম। ওই সময় দেখি গাছ কাটা নিয়ে দুই পক্ষ মারামারি করছে আমরা এসে ফিরিয়ে দিয়েছি৷ আমার জানামতে এই যায়গার মালিক ফুল মিয়াসহ তারা তিন ভাই। তবে এখানে ম্যাপে ৫/৬ হাত যায়গা পাই আবু সামা।



ভুক্তভোগী ইফরান হোসেন আনোয়ার বলেন, এই যায়গা টি আমার দাদা ক্রয় করেছিল। তারপর থেকে আমার দাদা দখল করে আসছে৷ দাদা মারা যাওয়ার পর এখন আমার বাবা ও দুই কাকা দখল করে আসছে। বর্তমানেও যায়গা টি আমাদের দখলে আছে। হঠাৎ করে প্রতিবেশী আবু সামা এই যায়গা থেকে কিছু অংশ পাবে বলে দাবি করে আসছে। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের কে মারধর করে বিভিন্ন ভয়ভীতি দেখায়৷ কিছু দিন আগে আমার কাছ থেকে ১০ লাখ টাকাও চেয়েছিল। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় রবিবার সকালে আমাদের বাগানের প্রায় ৬০/৭০ টি গাছ কেটে ফেলে৷ আমার পরিবারের লোকজন বাঁধা দিলে তারা তাদের উপর আক্রমন করে। এঘটনায় নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের সহযোগিতায় আমি এর সুষ্ঠু বিচার চাই।



অভিযুক্ত আবু সামা বলেন, এ যায়গা টি আমার, প্রায় ৪০ বছর পূর্বে ক্রয় করেছি। আমি হাসিম মিয়াকে যায়গা টিতে ফসল করার জন্য দিয়েছিলাম৷ পরবর্তীতে সে তার নামে বিএস করে ফেলে৷ গাছ গুলো আমি রোপন করেছি, আমার যায়গাতে রোপন করা গাছ আমি কেটেছি।



নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, অভিযোগ টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat