×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ২২৪ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা (দুধনই) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুধনই এলাকায় দিয়ে কতিপয় মাদককারবারি মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। 

এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে মাদকপাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম। এসময় আরো ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। আটককৃত মাদকের বাজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat