×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ২১৩ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আব্দুল বারী। 

এর আগে মঙ্গলবার (ওসি) মোঃ আব্দুল বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জনায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় গ্রেফতার -৪ জন, জিআর ওয়ারেন্ট মামলায় গ্রেফতার -১জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ গ্রেফতার-১জন।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ মোবারক হোসেন(২১) খাগড়াছড়ি জেলা ও থানার উত্তর গঞ্জ পাড়া এলাকার মনির আলমের ছেলে, তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উপজেলার জয়রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে শাহ মোঃ আবু ইসহাক (৫৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও জিআর ওয়ারেন্ট-১ জন ও মাদক মামলায় আরো ৩ জন আসামিসহ মোট ৬ জন আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী জানান, গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat