×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২১১ বার পঠিত
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মনোয়ার জাহিদ রোকন নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মনোয়ার জাহিদ রোকন (৪০) সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাঁতাহার মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এ ঘটনায় পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার তার নিজ বাড়িতে এসে আত্মগোপনে ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে পুলিশ তার বসতবাড়ির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তার রোকনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat