×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ১৯১ বার পঠিত
মো. মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি তরুণ ও মেধাবী সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক বিশেষ মিটিংয়ে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে তাঁকে অনুমোদন দেওয়া হয়। তিনি ছাড়া আরও ৪ জনকে একই সাথে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে। তারা হলেন- আরিফুল ইসলাম সুমন (দ্য মুসলিম টাইমস), মিজানুর রহমান রিপন (দৈনিক দেশের ডাক), সালাউদ্দিন সানি (দৈনিক আজকালের কণ্ঠ), মাসুদ রানা (দৈনিক সূর্যোদয়)।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বেশ কয়েকজন সংবাদকর্মীর আবেদন পর্যালোচনায় রয়েছে।

নতুন সদস্য পদ পেয়ে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘আমাকে প্রেসক্লাবের সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে এটিকে আরও গতিশীল ও নান্দনিক করে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’

প্রেসক্লাবের এ নতুন উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat