×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ১৭৯ বার পঠিত
শরনখোলা প্রতিনিধি
এম মোহাম্মদ ওমর।বাগেরহাটের শরণখোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২৪এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শেষ হয়েছে। ফাইনাল খেলায় রায়েন্দা ইউনিয়ন একাদশ ৬-১গোলে খোন্তাকাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত চার দলীয় এ ফুটবল টুর্নামেন্ট শরনখোলার প্রাণকেন্দ্র রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে শুক্রবার সকালে শুরু হয়। দিনের প্রথমভাগের খেলায় ধানসাগর ইউনিয়ন একাদশ ও সাউথখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে রায়েন্দা ইউনিয়ন ও খোন্তাকাটা ইউনিয়ন একাদশ ফাইনালে ওঠে।

 
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়েন্দা ইউনিয়ন একাদশ ৬-১গোলে খোন্তাকাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।

 
এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উপজেলা যুব উন্নয়ন অফিসার শিশির কুমার দাস, শরণখোলা সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক বাবুল দাস ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat