×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২৩৪ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জীবনী শীর্ষক কুইজ ও রচনা প্রতিযোগিতার এবং দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মরণে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী শীর্ষক আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্থানীয় সকল উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat