×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২১৩ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা:
ঢাকা থেকে ভোলা রুটে চলাচলকারী সুরভী-৮ লঞ্চ থেকে বাংলাদেশ পুলিশের ইলিশা পুলিশ ফাঁড়ির একটি টিম ১৯২ কেজি (প্রায় ৫ মন) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে। বুধবার (১১ডিসেম্বর) ভোলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নিকট জব্দকৃত পলিথিন গুলো হস্তান্তর কারেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তাজিবুল ইসলাম ও তার টিম। 

এ বিষয়ে ইনচার্জ মোঃ তাজিবুল ইসলাম বলেন, আমরা গত ৮ ডিসেম্বর’২৪ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আসা এম.ভি. সুরভী-৮ লঞ্চে একটি অভিযান পরিচালনা করি। রাত প্রায় সারে ৮ টা পর্যন্ত চলা অভিযানে লঞ্চের ডেক থেকে আমরা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ভর্তি দুটি বড় কার্টুন জব্দ করি। তখন অনেক খোঁজার পরও পলিথিনের দাবীদার কাউকে না পেয়ে কার্টুনগুলো ইলিশা পু্লিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখি। তথ্য টি আমরা পরিবেশ অধিদপ্তর কে জানাই। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলাম। হস্তান্তরকালে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া এর প্রধান সহকারী মোঃ মতিউর রহমান মুন্না ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat