×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ২১২ বার পঠিত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মোজাফফর আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর বৈলতলা গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কৃষক মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান তাকে রড দিয়ে আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোজাফফর। ঘটনার পর আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat