×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-১১
  • ২০৭ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার শেরপুর :
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মু. রাশেদুল ইসলাম বলেছেন, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। দেশের মানুষকে যেকোনো মূল্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। তিনি ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে শেরপুর শহরের খরমপুরে একটি কমিউনিটি সেন্টারে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের কুকর্মের জন্য পতিত হাসিনা সরকার ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে। দেশে-বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোনো অবকাশ নেই। আমরা সবাই মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব।

রাশেদুল ইসলাম বলেন, ৫ তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করব। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করব। জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছিল জালিম আওয়ামী লীগ সরকার।
ওই সময় হাফেজ মু. রাশেদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যতে শেরপুর জেলাকে এগিয়ে নিতে তার কর্মপরিকল্পনা তুলে ধরে শেরপুর-১ (সদর) আসন হতে নির্বাচনে জামায়াতের প্রার্থিতার কথাও জানান দেন এবং শেরপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে উন্নয়নের জন্য সবার সহযোগিতা চান।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমীর মু. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। অনুষ্ঠানে জেলা জামায়াত ও জেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতা-কর্মীগণসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat