×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১১
  • ২৩৮ বার পঠিত
সবুজ মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শেষ হয়েছে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।

এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ এসএম মনজুর-এ-এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলোরা পারভীন ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আল শাহরিয়ার রমজান।

জানা গেছে, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটান অংগ) বাস্তবায়ন করেন। গত সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে পৃথক দুটি স্থানে ৬০ জন অংশগ্রহনকারী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক-কৃষাণী এবং উপজেলা ব্যানবেইজে ৩০ জন এসএএও, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat