×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ৯৩ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি:
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ' এই স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী'র সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস, বন কর্মকর্তা মনিরুল ইসলাম , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম প্রমুখ। 

এসময় বক্তরা দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে কাজ করতে হবে, নতুন প্রজন্মকে সচেতন করতে সবাই মিলে একসাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক মোস্তফা
 জামান সুজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat