×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ১৯২ বার পঠিত
স্টাফ রিপোর্টার, (নীলফামারী)
নীলফামারী -সৈয়দপুর রেলপথের ভাটিখানা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে বিমল রায় (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা টি ঘটে। বিমল রায় নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকার বাতাসু রায়ের পুত্র। সে শহরের ডাইলপট্টি  এলাকায় হোটেলের ব্যবসা করত। 

স্থানীয়রা জানায় নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা গামী চিলাহাটি  এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে এলে বিমল লাফ দিয়ে সামনে পড়ে। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। 

নীলফামারী থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat