×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২০৫ বার পঠিত
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপার থেকে কাঠ কেটে আনতে গিয়ে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভাটরাই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন নিহতের স্বজনরা। পরে সন্ধ্যায় ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবি'র কাছে দু-দেশের পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করে।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানায়, তার পিতা আশরাফ উদ্দিন প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পড়নের শার্ট রক্তান্ত অবস্থায় দেখা গেছে। সে কাঁধে করে লাকড়ি নিয়ে আসছিল। এসময় লাশের পাশে লাকড়ির ভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়েছে।

এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বিজিবি পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat