×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১৯৩ বার পঠিত
মুজাহিদুল ইসলাম , সাতক্ষীরা : 
"অন্তর্ভুক্তিূলক টেকসই ভবিষ্যত  বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস২০২৪  উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয়,  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার  (৩ ডিসেম্বর)  সকাল ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক  র‌্যালী বের হয়ে শহরের   প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।  জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন'র সঞ্চালনায় 
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী 
সাতক্ষীরা জেলা শাখার  আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। এসময় বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,জাতীয় দৃষ্টি  প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক  শেখ  আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি  শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মুর্শীদুল হক, সাতক্ষীরা প্রতিবন্ধী সবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম,সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। উল্লেখ ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। 


এসময় প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন,অনিয়ম করে প্রতিবন্ধী কার্ড পেলে বাতিল করা হবে।যারা প্রাপ্য নয় তারা যেন প্রতিবন্ধী কার্ড না পাই।  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের দেখার দায়িত্ব সরকার ও সমাজের বিত্তবানদের।  তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জিবীকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহন করলে তারা দেশের সম্পদ । রাস্তা দেখলে কি উন্নয়ন হওয়ার কথা বলা যায়। কথার সাথে কাজের মিল থাকতে হবে। অবহেলিতদের অবশ্যই স্বাবলম্বী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat