×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ১৮৬ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ১০-বিজিবির একাধিক  অভিযানে ৯৮৮ বোতল ফেনসিডিল ও ২৫ হাজার টাপেন্টাডল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কটকবাজার বিওপির বিশেষ একটি দল পাচথুবি এলাকায় অভিযান করে ৫০ লক্ষ টাকার মূল্যের ২৫ হাজার পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গোলাবাড়ি পোষ্টের বিশেষ একটি দল পৃথক দুইটি অবিযানে দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩ লাখ ৯৫ হাজার দুইশত টাকা মূল্যের ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর কটকবাজার বিওপির একটি বিশেষ দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তের মেইন পিলার ২০৮০ থেকে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচথুবি নামক এলাকায় অভিযান করে ২৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। একই দিনে বিজিবি ১০ অধীনস্থ গোলাবাড়ি পোষ্টের বিশেষ একটি দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ দুইটি অভিযানে দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৯৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বিজিবি প্রতিনিয়ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ একাধিক অভিযানে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করেছে কটকবাজার বিওপি ও গোলবাড়ি পোস্টের বিশেষ দল। ইতিমধ্যে মাদকগুলো জব্দ তালিকা করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat