×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ২১০ বার পঠিত
পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে দুই দুর্বৃত্ত এক বাস চালকের ভুঁড়ি বের করার ঘটনা ঘটেছে। বাস চালকের নাম আবদুল আজিজ (৩৫)। সে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মোতাহেরুল হকের পুত্র।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুর্বৃত্ত চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার সাজ্জাদ হোসেন (১৮) ও একই এলাকার আবেদ (১৮) কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ্দ করেছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাদিয়া সারিন জানান, ভুঁড়ি বের হওয়া গাড়ি চালক ও গণপিটুনিতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে চালক আজিজের অবস্থা আশংকাজনক।

পটিয়া থানার ওসি আবু জায়েদ জানিয়েছেন, কি কারনে ছুরিকাঘাত করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভুঁড়ি বের হওয়া গাড়ি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat