×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১৩২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার সুলতান পুর ৬০ বিজিবির অধিনায়কের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাাদক বিরোধী অভিযান চালায়। এ সময় জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকার শংকুচাইল, শশীদল ও শালদানদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া কসবা উপজেলার মাদলা মইনপুর, চন্ডিদার বিওপি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৩ লক্ষ ৫৫ হাজার ১৫০ টাকার ভারতীয় অবৈধ বিভিন্ন মাদক সহ নাদিম মাহমুদ নামের এক জনকে আটক করে।

বিজিবি সূত্র জানায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মাদলা, মঈনপুর ও কসবা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি কর্তৃক ২৪ নভেম্বর রোববার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ৪৩ লক্ষ ৫৫ হাজার ১৫০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক, বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। এসময় ১ জন আসামীকে আটক করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় বাঁজি ৩৫৬০০ পিছ, রসুন ১০৮ কেজি, শাড়ি ৪৭ পিছ চাউল ২১৬ কেজি, চিনি ২৩৭৫ কেজি, হুইস্কি ৪ বোতল, গাঁজা ২৭ কেজি এবং ১ টি বাংলাদেশী প্রাইভেট কার।  আটককৃত আসামী হলো রাজধানী ঢাকার দক্ষিণ খানের চালাবন্দ গ্রামের মাসুদ করিমের ছেলে নাদিম মাহমুদ (২৪)।

আটককৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat