×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-১৮
  • ২২৫ বার পঠিত
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার আরামবাগ এলাকা থেকে শ্রীমঙ্গল থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক সম্রাট সাগর রবিদাসের ঘর থেকে মাদক উদ্ধার পূর্বক একই পরিবারের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
 
শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) শ্যামল কুমার নন্দী সোমবার (১৮ নভেম্বর) জানান,' রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ০১:৩০ মিনিটের সময় আমি ও আমার থানার ফোর্স সহ সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত আরামবাগ এলাকা থেকে মাদক সম্রাট সাগর রবিদাসের বসত ঘর হতে মাদক ও নগদ অর্থ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতার হলো;-
১) স্বপন রবিদাস (২৭),পিতা-মৃত দশরত রবিদাস।
২) ময়না রবিদাস (৬০),স্বামী-মৃত দশরত রবিদাস।
৩) মমতা রানী দাস (২৪),পিতা-মৃত দশরত রবিদাস। 
তাদের আরামবাগ থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান,' অভিযানের সময় মাদক সম্রাট সাগর রবিদাসের বসত ঘর হতে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য ৫০০/- (পাঁচশত) টাকা ও গাঁজা বিক্রয়ের নগদ ৩৫,৯৬১/- (পঁয়ত্রিশ হাজার নয়শত একষট্টি) টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat