×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১০-১৩
  • ২৭৪ বার পঠিত

স্বাধীনবাংলা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়ায় কিশোরী দুই বোনকে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আবু বকর (৫৫) নামে এক  ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার হোসেনপুর গ্রামের আবদুল্লাহর ছেলে। ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় জাহাংগীরের বাড়ির ভাড়াটিয়া। গ্রেপ্তার আবু বকর ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, গত ৫ অক্টোবর মৌচাকের হোসিয়ারী একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই দুই বোনকে রাস্তা থেকে ফুঁসলিয়ে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে দুই বোনকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে দুই বোনকে হত্যা করারও হুমকি দেন আবুবকর।

তিনি বলেন, কিন্তু ঘটনাটি ফাঁস হয়ে গেল স্থানীয়রা আবু বকরকে গণধোলাই দেয়। পরে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat