×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৪৫ বার পঠিত
জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার  (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ইএসডিও'র ইডুকোর সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ। অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক রজব আলী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক তারেক হোসেন। 

আরো বক্তব্য দেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুব নারী উদ্যোক্তা অনামিকা রাণী, যুব প্রশিক্ষণকারী উদ্যোক্তা সফল মৎসচাষী সাঈদ হোসেন । এছাড়াও প্রবীন সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইএসডিও'র প্রতিনিধি শরিফুল ইসলাম, ইডুকোর প্রজেক্ট ম্যানেজার মনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব উদ্যোক্তা, যুব নারী-পুরষ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের সনদপত্র,চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat