×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ২৪৮ বার পঠিত
রানা আহম্মেদ, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাফিয়া নামের সাত বছরের এক শিশু কন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে ইশা বেগমকে আটক করেছে পুলিশ। আজ রাত সাড়ে সাতটার সময় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত রাফিয়ার স্বজনদের অভিযোগ, বিকেলে বাড়ীর পাশের একটি পুকুরে শিশু রাফিয়াকে ডেকে নিয়ে দুই পায়ের মাঝখানে রেখে পানিতে চুবিয়ে হত্যা করে তার সৎ মা ইশা বেগম। অনেক খোজাখুজির পর সন্ধ্যা সাতটার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং সৎ মা ইশা বেগমকে আটক করেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানায়, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সৎ মা ইশা বেগমকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ময়নাতদন্ত রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat