×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২২৫ বার পঠিত
আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের আ.মীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ অলি মুন্সির বিরুদ্ধে বোনদের সম্পত্তি আত্মসাৎ করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে  ভুক্তভোগী বোনরা তাদের সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, অলি মুন্সিরা ৪ ভাই ও ৪ বোন। অলি মুন্সি ভাই-বোনদের মধ্যে মেজো। পিতা লালু মুন্সির মৃত্যুর পর ৪ বোনের মধ্যে জীবিত ৩ বোনের সম্পত্তি একাই আত্মসাৎ করেছেন অলি মুন্সি।  

অলি মুন্সির ছোট বোন নয়নতারা বলেন, আমি স্বামী-সংসার নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। আমার এক মেয়ে ১২ বছর বয়সে অসুস্থ হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার ভাই অলি মুন্সির হাতে পায়ে ধরেও আমি জমি ফেরত পাইনি। সে টাকাও দেয়নি। এখন আমি আমার পাওনা সম্পত্তি ফিরে পেতে চাই। 

অলি মুন্সির আরেক বোন মালন বেগমের একমাত্র ছেলে কাসেম মুন্সি বলেন, আমার ৪ মামার মধ্যে ১ মামা আমার মায়ের সম্পত্তি দখল করে রেখেছে। আমার মায়ের হিস্যাও দিতে চাইছে না। কারো কাছে গিয়েও কোন সহযোগিতা পাইনি।

অলি মুন্সির ছোট ভাই হোসেন মুন্সি বলেন, আমার মেজো ভাই অলি মুন্সি একাই বোনদের নামে থাকা সম্পত্তি দখল করে রেখেছে। আমরা বললেও তিনি সম্পত্তি ফিরে দিতে চান না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আল-ইমরান বলেন, আমি লোকমুখে শুনেছি, অলি মুন্সি তার বোনদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। আমার কাছে কোন অভিযোগ আসলে ন্যায় বিচার করার চেষ্টা করবো।

এ সময় অলি মুন্সি এলাকায় না থাকায় তার মুঠোফোনে কল দিলে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন। তারপর একাধিকবার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat