×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২৩২ বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধি এম এ আজিজ:
ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন দুজন। উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮)।মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ও আল আমিন তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , রাস্তা পার হবার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

এই বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat