×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ২৯১ বার পঠিত
সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি : 
সারাদেশের সার কারখানাগুলোতে চাহিদার বিপরীতে গ্যাসের সংকট থাকলেও সারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। মন্ত্রী জানান, এ লক্ষে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৩জুলাই) দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। 
 
পরিদর্শন শেষে সার কারখানার ভিআইপি অতিথি সম্মেলন কক্ষে সার কারখানার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএইচআই ও সিসি সেভেনসহ সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিক রোজী, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা প্রমুখ।
 
এসময় মন্ত্রী বলেন, সারা দেশেই গ্যাসসহ জ্বালানী সংকট রয়েছে। সেসব বাঁধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধ পরিকর । এই মুহুর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি শতভাগ উৎপাদনে রয়েছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। বর্তমানে আমদানী করতে হলেও অচিরেই সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ন হবে বাংলাদেশ।
 
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ এ কারখানাটি। সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন সম্ভব হয়। উদ্বোধনের ৭ মাসের মাথায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় শতভাগ উৎপাদন শুরু হয়েছে। শতভাগ উৎপাদনে দৈনিক ২৮শ মেট্রিকটন এবং বছরে ১০ লাখ মেট্রিকটন সার পাওয়া যাবে  বলে ধারণা কারখানা সংশ্লিষ্টদের ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat