×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ২৫৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার: 
টিকটক, লাইকি কিংবা ফেসবুক সব মাধ্যমেই গত কয়েকদিন ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী জুটির ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। এবার জনপ্রিয় এই গানটি গাইলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। শুক্রবার বিকালে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে হিরো আলম আলোকিত সকালকে বলেন, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি বেশ ভাইরাল। গানটি নিয়ে অনেকেই টিকটক, লাইকি ভিডিও বানাচ্ছে। কিন্তু গানটির মূল অংশে শুধু মেয়ে কণ্ঠ থাকায় ছেলেদের টিকটক বানাতে অসুবিধা হচ্ছিলো। এ কারণে অনেকেই আমাকে এই গানটি আমার কণ্ঠে গাওয়ার জন্য অনুরোধ করেছিল। সে কারণে গানটি গেয়েছি। হিরো আলম আরও বলেন, শাকিব ভাইয়ের এই গানটি নিয়ে ভারত-বাংলাদেশ মেতে আছে। আমার কাছেও ভালো লেগেছে। আমি এই গানটি সকল শাকিব ভক্তদের উৎসর্গ করেছি। অরিজিনাল গানের গুরুত্বপূর্ণ অংশে ছেলে কণ্ঠ থাকার কারণে যারা ভিডিও বানাতে পারছিল না, তারা আমার গানটি নিয়ে ভিডিও বানাতে পারবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায় শাকিব-মিমির ‘দুষ্টু কোকিল’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা এবং আকাশ সেন। গানের কথা এবং সুর দিয়েছেন আকাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat