×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৭৬ বার পঠিত
বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা অ্যাপল গত সপ্তাহে এক লাফে শীর্ষে চলে এসেছে। মাইক্রোসফটকে হটিয়ে আবারও এ তকমা ছিনিয়ে নিল প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সেই চমকের কারণে শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দাম গত সপ্তাহে হঠাৎ ৪ শতাংশ বেড়ে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২১৫ দশমিক শূন্য ৪ শতাংশ ডলার। সেইসঙ্গে পুরো প্রতিষ্ঠানের বাজারমূল্য ৩ হাজার ২৯০ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে। প্রায় ৫ মাস পর নিজের শীর্ষ স্থান হারানো মাইক্রোসফটের বাজারমূল্য ৩ হাজার ২৪০ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া গত সপ্তাহে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কিছু সময়ের জন্য অ্যাপলের বাজারমূল্যকে ছাড়িয়ে গিয়েছিল। এনভিডিয়ার সর্বশেষ বাজারমূল্য ছিল ৩ হাজার ১১০ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেমস বলেন, এআই প্রযুক্তিতে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। সম্মেলনে অ্যাপল নিজেদের বিভিন্ন পণ্যে এআই যুক্ত করার ঘোষণা দেয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে।

২০২৪ সালে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ার ১২ শতাংশ বেড়েছে। তবে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের ১৬ শতাংশ এবং অ্যালফাবেটের ২৮ শতাংশ শেয়ার বেড়েছে এ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat