×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ২৬৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে বুধবার (২৯ মে ) সকালে আনুমানিক ২ বছরের জীবিত শিশুসহ (ছেলে) অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে কাছিয়াকান্দা গ্রামের ইসহাক নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটি শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ ও শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটায় দিকে গ্রামবাসী এক নারী ও শিশুকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করে। পরে শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং শিশুটি এখন সুস্থ আছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানো ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat