×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৮
  • ২২০ বার পঠিত
এমরান হোসেন লক্ষীপুর: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে।মেঘনা উপকূলীয় এলাকায় লক্ষ্মীপুরে রায়পুর, রামগঞ্জ,সদর, রামগতি উপজেলা জোয়ারের বাড়িতে কমলনগরে নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারে ও বেশি বেড়ী বাঁধ ভেঙ্গে গেছে। এতেকরে এ এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক  পরিবার।

এ ছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট মেঘনার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাটু পানিতে ভোগান্তির শিকার হয়েছেন।

এদিকে তীব্র বাতাসে কমলনগরের মতির হাট, লুধুয়া, কালকিনি, সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমী মাদ্রাসা) বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে, এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। এতে করে অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

এছাড়া জেলায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat