×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৪১ বার পঠিত

স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট দূরীকরণ এবং চিকিৎসাসেবা আরও গতিশীল করতে ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার সহকারী সার্জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির এক বিশেষ সভায় এই বিজ্ঞপ্তি অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে এই বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে। স্বাস্থ্যখাতের এই বড় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্র্যাজুয়েট চিকিৎসকদের দীর্ঘদিনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat